সর্বশেষ সংবাদ :

জেএফএ বালিকা ফুটবলের ফাইনালে রংপুর ও ঠাকুরগাঁও

স্পোর্টস রিপোর্টার: জেএফএ অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের ফাইনালে উঠেছে রংপুর ও ঠাকুরগাঁও জেলা বালিকা ফুটবল দল।
গতকাল দুপুরে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে রংপুর জেলা বালিকা ফুটবল দল ২-০ গোলের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলা বালিকা ফুটবল দলকে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ঠাকুরগাঁও জেলা বালিকা ফুটবল দল ময়মনসিংহ জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
প্রথম সেমিফাইনােেল ম্যাচ শুরুর ১৪ মিনিটের মাথায় রংপুরের মিথিলা প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এর পরের গোলটি আসে ১৭ তম মিনিটে অনন্যার পা থেকে। পরবর্তীতে উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকলেও কোন দলই আর গোল করতে না পারায় রংপুর ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
দ্বিতীয় সেমিফাইনালে একতরফা ম্যাচে ঠাকুরগাঁও জেলা বালিকা ফুটবল দল রুনার হ্যাটট্রিকের সুবাদে ৬-০ গোলের বড় ব্যবধানে ময়মনসিংহ জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ঠাকুরগাঁও ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ঠাকুরগাঁও আরও চারটি গোল করে। রুনা হ্যাটট্রিকসহ একাই করে ৪ টি গোল। এছাড়া মনিসা ও ঝুমুর একটি করে গোল করে। আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: September 24, 2025 | সময়: 12:39 am | সুমন শেখ