, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল। সভায় নওগাঁ পৌরসভার বিভিন্ন সড়ক ও জেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি ও ডেঙ্গু প্রতিরোধে মশক প্রতিরোধী কার্যক্রম পর্যালোচনা করা হয়।
এছাড়া কর্মকর্তাগণ টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রমের বিষয়ে সর্বক্ষেত্রে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌরসভার প্রশাসক টিএমএ মুমিন, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।