সর্বশেষ সংবাদ :

চারঘাটে শিশুরা পাবে টাইফয়েড টিকা, প্রচারে ব্যস্ত স্বাস্থ্য কর্মীরা

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহী জেলার চারঘাট উপজেলায় সারাদেশের ন্যায় বহুল প্রতীক্ষিত প্রাণঘাতি সংক্রামক রোগ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে শুরু হয়েছে সচেতনতা বিষয়ক বিভিন্ন কর্মসূচি। এ কর্মসূচির আওতায় শিশুদের বয়স ৯ মাস থেকে ১৫ বছরের মধ্যে তাদেরকে সরকার বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আগামী ১২ অক্টোবর থেকে প্রায় আঠার দিন ব্যাপি শিশুদের এক ডোজ করে টিকা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এই কর্মসূচি ইপিআই (এক্সপানডেড প্রোগ্রাম গস ইমুইনিজেশন) এর আওতায় চারঘাট উপজেলার প্রায় ৫১ হাজার শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। টিকা পেতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশীকা অনুযায়ি ১৭ ডিজিটের ডিজিটাল সনদ ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে হবে।
নিবন্ধন শেষে একটি টিকা কার্ড পাওয়া যাবে টিকা দেয়ার সময় যা স্বাস্থ্যকর্মীকে দেখা হবে। টিকাটি ডব্লিউএইচও স্বীকৃত, নিরাপদ পরীক্ষিত। একটি মাত্র ডোজ দেয়া হবে যা ৩ থেকে ৭ বছর পর্যন্ত শিশুদের স্বুরক্ষা দিবে বলে জানান মেডিকেল টেকনোলোজিস্ট (ইপিআই) মনিমুল হক মিলন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জনবল সংকট থাকলেও স্বাস্থ্যকর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, অস্থায়ী টিকাদান কেন্দ্র, মসজিদ, মাদ্রাসায় স্ব-শরীরে ও পত্রের মাধ্যমে এবং বৃহত্তর সচেতনতা তৈরিতে মাইকিং করে টিকা বিষয়ক তথ্যগুলো ব্যপক প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন স্বাস্থ্য কর্মীরা। বিভিন্ন সরকার ও বেসরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখা যায় অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগন টিকার অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সহায়তা করছেন। স্বাস্থ্যকর্মীরা জানান তারা প্রতিটি শিশুকে টিকা কর্মসূচির আওতায় নিতে বদ্ধ পরিকর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা জানান আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে চারঘাট উপজেলায় প্রায় ৫১ হাজার ৯৭ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নিয়েছি। লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যপক প্রচারের জন্য স্কুল, মসজিদ সহ সামাজিক সংগঠানের প্রধানের মাধ্যমে ব্যপক প্রচার ও প্রচারনা চালিয়েছি।
এতে করে অভিভাবকদের সচেতনতা বেড়েছে এবং টিকা গ্রহনের ব্যপক আগ্রহ বেড়েছে। ব্যপক প্রচার প্রচারণার কারণে জেলার ৮টি উপজেলার মধ্যে অনলাইন টিকা নিবন্ধনে চারঘাট উপজেলা এগিয়ে আছে। তিনি আরও বলেন প্রথম ১০ কর্মদিবস স্কুল ভিত্তিক ক্যাম্পেইন এবং পরবর্তী ৮ কর্মদিবস উপজেলা ভিত্তিক ইপিআই কেন্দ্রে শিশুদের টিকা দেয়া হবে।


প্রকাশিত: September 22, 2025 | সময়: 3:00 am | সুমন শেখ