সর্বশেষ সংবাদ :

বাঘার কুখ্যাত মাদক কারবারি জাহাঙ্গীর কুষ্টিয়ায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার মাদক সম্রাট জাহাঙ্গীর দেওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে কুষ্টিয়া জেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীরের বাড়ী বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে অবস্থিত চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া গ্রামে।
বাঘা থানা পুলিশ জানায়, জাহাঙ্গীর হোসেন একাধিক মাদক মামলা সহ ৩টি জি.আর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। সে পুলিশের চোক ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। সবশেষ রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তাকে পাশ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তার পিতার নাম মোহাম্মদ কফিল দেওয়ান বলে নিশ্চিত করেন পুলিশ।
এদিকে জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তারের খবর শুনে সন্তোষ প্রকাশ করেছেন চরাঞ্চলের শিক্ষক গোলাম মোস্তফা ও তগলু শিকদার-সহ স্থানীয় লোকজন। তারা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এই ব্যক্তি মাদক ব্যবসা পরিচালনার মাধ্যমে এলাকার যুব-সমাজকে ধবংসের পথে নিয়ে যাচ্ছিল। সে গ্রেপ্তার হওয়ায় আমরা এলাকাবাসী অনেক আনন্দিত হয়েছি।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, জাহাঙ্গীর হোসেন অত্র এলাকার একজন চিহ্নিত মাদক সম্রাট। সে তিনটা মামলায় ওয়ারেন্ট মাথায় নিয়েও গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সবশেষ রবিবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করার পর সকাল ১১টায় পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


প্রকাশিত: September 22, 2025 | সময়: 2:51 am | সুমন শেখ