বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে ১৩০ জন পরিচ্ছন্ন কর্মীর মাঝে সুরক্ষা ড্রেস প্রদান করলেন জয়পুরহাটের পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সবুর আলী।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে সুরক্ষা পোশাক হস্তান্তরের সময, আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, লেবার ইন্সপেক্টর মোঃ হেলাল পৌরসভার কোষাধ্যক্ষ জুলফিকার আলী লেবু সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ। পরিচ্ছন্ন কর্মীর মাঝে এই পোশাক হস্তান্তর করে পৌর প্রশাসক বলেন ,আমাদের জয়পুরহাটের পৌরসভার সেবার মান উন্নত করার জন্য আপনাদের এই ড্রেস প্রদান করা হচ্ছে ,কাজেই আমাদের পৌরবাসীর সেবার মান আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। আপনাদেরকে উৎসাহিত করতেই এই ড্রেস প্রদান করা হচ্ছে।
এ ব্যাপারে পরিচ্ছন্ন কর্মী সালাম, হাসান, মোজাম্মেল , হারুন সহ অনেকেই বলেন, ময়লা আবর্জনার মধ্যে অনেক কাঁচ, নোংরা পরিত্যক্ত জিনিস থাকে আমরা এই সুরক্ষা পোশাক ছাড়া এগুলার মাঝে চলাফেরা করতে খুব কষ্ট পেতাম এ পোশাক পেয়ে আমরা খুবই খুশি হয়েছি।