সর্বশেষ সংবাদ :

ন্যাশনাল ব্যাংক পিএলসির ম্যানেজার্স মিট অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার: ন্যাশনাল ব্যাংক পিএলসি উদ্যোগে রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত হয়েছে। বুধবার “ম্যানেজার্স মিট” এ শাখার সার্বিক কর্মসম্পাদনা পর্যালোচনা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও উৎকর্ষ সাধনের কৌশল নির্ধারণ নিয়ে আলোকতপাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মোঃ মেশকাত-উল-আনোয়ার খানসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ।
অনুষ্ঠানে আমানত সংগ্রহ জোরদার করা, ঋণ পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা, রপ্তানি ব্যবসার সম্প্রসারণ এবং বিক্রয় ও বিপণন উদ্যোগ বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। সভায় ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, “আমরা যদি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করি, তবে প্রতিটি শাখাই আস্থার, উদ্ভাবনের ও উৎকর্ষের প্রতীক হয়ে উঠতে পারে। আমানত বৃদ্ধি, পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিতকরণ এবং ব্যবসার বহুমুখীকরণকে অগ্রাধিকার দিয়ে ন্যাশনাল ব্যাংক সব চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন করবে। ন্যাশনাল ব্যাংকের ভবিষ্যৎ সাফল্য নির্ভর করছে আপনাদের প্রতিশ্রুতি ও নেতৃত্বের ওপর-আপনারাই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি।”“ম্যানেজার্স মিট” এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক আবারও তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে-ভিত্তি সুদৃঢ়করণ, গ্রাহক আস্থা বৃদ্ধি এবং উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি অর্জনে অবদান রেখে চলেছে।


প্রকাশিত: September 18, 2025 | সময়: 4:09 am | সুমন শেখ