, , ।
স্টাফ রিপোর্টার, মোহনপুর: শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে মোহনপুর সরকারি কলেজ ৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সালে ২০২৪-২৫ অর্থবছরে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা অনার্স ৪র্থ বর্ষ আবু জাফর মাসুদ, শাপলা খাতুন, রাজিয়া খাতুন, ইসমা খাতুন নিপা ৬ হাজার টাকা চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ করেন (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শেখ মো. বানী ইয়ামিন বখতিয়ার উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক একে এম সুলতানুল ইসলাম, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, প্রভাষক মফিজুর রহমান মধু, প্রভাষক আশরাফুল আলম, প্রদর্শক মোজাম্মেল হক, প্রধান সহকারী ওয়াহিদুজ্জামান মোহন প্রমুখ।