, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট জন গমেজের মা মারিয়া গমেজ (৯৩) মঙ্গলবার সকাল ১০টায় নাটোরের বড়াইগ্রামের দিঘইরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১০টায় প্রার্থনা শেষে জোনাইল ইউনিয়নের বোর্ণি খ্রীষ্টান মিশন কবরস্থানে তার মরদেহ সমাধিস্থ করা হবে। তাঁর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।