, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জয়ী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিক্ষার্থী। জাকসু নির্বাচনে সমাজসেবা মানবসম্পাদক উন্নয়ন বিষয়ক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন গোদাগাড়ী পৌর এলাকার ছেলে আহসান লাবিব গ্রাম থেকে উঠে আসা মেধাবী ও সক্রিয় তরুণ নিজের যোগ্যতায় জয় পেয়েছেন। লাবিব জুলাই ২৪ এর আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন।
উপজেলার শিক্ষার্থীরা জয়ী হয়ে শুধু পরিবার ও গ্রাম নয়, পুরো জেলার মানুষকে গর্বিত করেছেন। তাদের জয়কে স্বাগত জানিয়ে গ্রামের মানুষজন আনন্দ প্রকাশ করেছেন।
কেউ কেউ বলেছেন, প্রান্তিক উপজেলা থেকে উঠে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাকসুর) নেতৃত্বে জায়গা করে নেওয়া সত্যিই অনুপ্রেরণার। নির্বাচিতরা জানিয়েছেন, তিনি শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করবেন।