সর্বশেষ সংবাদ :

চাটমোহরে ছাওয়ালদহ বিলের অবৈধ সোঁতিবাঁধ অপসারণ

চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে ছাওয়ালদহ বিলের অবৈধ সোঁতিবাঁধ অপসারণ করা হয়েছে। চলনবিলে পানি প্রবাহ বাধা সৃষ্টি করে মাছ শিকার করার অভিযোগে অবৈধ সোঁতিবাঁধ অপসারণ করেছে প্রশাসন।
রোববার বিকেলে চলনবিলের ছাওয়ালদহ বিলের ধর্মগাছা ব্রিজের নিচে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, ধর্মগাছা ব্রিজের নিচে এক শ্রেণির অসাধু ব্যক্তি বাঁশ, বাঁশের চাটাই (ধারাই) দিয়ে পানি প্রবাহ বন্ধ করে সোঁতিবাঁধ দিয়ে মাছ শিকারের অপচেষ্টা করছিল।
উপজেলা প্রশাসন এবং মৎস বিভাগ অভিযান পরিচালনা করে সোঁতিবাঁধ অপসারণ করে পানি প্রবাহ প্রতিবন্ধকতা দূর করা হয়েছে। চাটমোহরে সোঁতিবাঁধ দিয়ে মাছ শিকার জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।


প্রকাশিত: September 15, 2025 | সময়: 4:17 am | সুমন শেখ

আরও খবর