সর্বশেষ সংবাদ :

জনতা ব্যাংকের ব্যবসায়িক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার: জনতা ব্যাংক পিএলসি. রাজশাহী বিভাগের ২০২৫ সালের ব্যবসায়িক অগ্রগতি ও আসন্ন ডিসেম্বর-২০২৫ সমাপণী উপলক্ষে “ব্যবসায়িক শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় এবং রাজশাহী বিভাগীয় কার্যালয়ের তত্বাবধানে রাজশাহী বিভাগে অবস্থিত জনতা ব্যাংকের ১৫০ টি শাখা ব্যবস্থাপক ও ৭ টি এরিয়া প্রধান এর সমন্ময়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপি.। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম। ব্যবস্থাপক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয় থেকে আগত আবদুল আলীম খান, ডিজিএম, কোম্পানী এ্যাফেয়ার্স ডিভিশন; এ.কে.এম মনির চৌধুরী, ডিজিএম, এমডি’স সেক্রেটারিয়েটস্; মোহাম্মদ রিয়াজ হোসেন ফেরদৌস, ডিজিএম, বিডিএমডি; এবং জনতা ব্যাংক পিএলসি. এর রাজশাহী বিভাগে কর্মরত সকল নির্বাহী ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সম্মেলনের সভাপতিত্ব করেন মোঃ জাহাংগীর হোসেন জোয়ার্দ্দার, মহাব্যবস্থাপক-ইনচার্জ, জনতা ব্যাংক পিএলসি., বিভাগীয় কার্যালয়, রাজশাহী।
ব্যবসায়িক পর্যালোচনা পর্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অংশগ্রহনকারী প্রতিটি শাখা ব্যবস্থাপকের সাথে ব্যাংকের খেলাপী ঋণ আদায়সহ ব্যবসায়িক সকল সুচকে (আমানত, অগ্রিম, পরিচালন মুনাফা, আমদানী-রপ্তানী, বৈদেশিক রেমিটেন্স ইত্যাদি) শাখার বর্তমান অর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আসন্ন ডিসেম্বর-২০২৫ সমাপণীতে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পুরনের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রাদাণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রত্যেকে তাদের নিজ নিজ বক্তব্যে শাখার লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি দেশমাত্রিকায় অবদান রাখতে উপস্থিত সকলকে আহবান জানান।
ব্যবসায়িক পর্যালোচনা পর্ব শেষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন ২০২৫ সালের সকল সুচকে লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি দেশ ও দেশের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে উপস্থিত সকলের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং সফল সম্মেলণ আয়োজনের জন্য মহাব্যবস্থাপক মোঃ জাহাংগীর হোসেন জোয়ার্দ্দার ও আয়োজকদের ভূয়সী প্রসংসা করেন।
সম্মেলনের সভাপতি মোঃ জাহাংগীর হোসেন জোয়ার্দ্দার সমাপণী বক্তব্যে প্রধান অতিথির সকল দিক নির্দেশনা সঠিকভাবে পরিপালন করতঃ ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করতে সকল শাখা ব্যবস্থাপক ও এরিয়া প্রধানগণের প্রতি বিশেষ আহবান জানান এবং প্রধান কার্যালয় থেকে আগত অতিথিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও উপস্থিত সকলকে ধন্যবাদ প্রকাশের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন।


প্রকাশিত: September 14, 2025 | সময়: 3:47 am | সুমন শেখ

আরও খবর