সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিশেষ অভিযানে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পবা থানার ছোট আমগাছী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-কুরাইস আহম্মেদ ওরফে মনি (৫০), ছোট আমগাছী এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলেমো. আকরাম হোসেন (৩৮), বেলপুকুর থানার বড় ধাধাইস এলাকার আ. রাজ্জাকের ছেলে মো. নজরুল ইসলাম (৫৫), কাটাখালী থানার কাপাশিয়া এলাকার মৃত হাবিববুর রহমানের ছেলে
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। তারা শুধু ফেনসিডিল নয়, গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদকের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উপস্থিত সাক্ষীদের সামনে কুরাইস আহম্মেদের বাড়ি তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: September 13, 2025 | সময়: 6:23 am | সুমন শেখ

আরও খবর