সর্বশেষ সংবাদ :

নাটোরে বিদেশী মদ ও ইয়াবাসহ দুজন আটক

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে ৪০ বোতল বিদেশী মদ ও ২শ পিচ ইয়াবা সহ সোহেল রানা ও আমিন উদ্দিন নামে দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কসিম উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৫) এবং একই উপজেলার পারচোকা গ্রামের জামাল উদ্দিনের ছেলে আমিন উদ্দিন (২৫)।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাসে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে সোহেল রানা ৩৫) ও আমিন উদ্দিনকে (২৫) ৪০ বোতল বিদেশি মদ এবং ২০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


প্রকাশিত: September 11, 2025 | সময়: 5:37 am | সুমন শেখ