সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় মোবাইল কোর্টের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় অনুমোদনহীন ভাবে পরিচালিত একটি চিপস কারখানা ও একটি বোতলজাত পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিরা ও মধ্য জামিরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ। অভিযানে বিএসটিআই, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
প্রতিষ্ঠান দুটি অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছিল। এ কারণে ভোক্তা স্বার্থ বিবেচনায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্টদের দ্রুত অনিয়ম দূর করে সঠিকভাবে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
শিবু দাশ জানান, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের মোবাইল কোর্টের অভিযান নিয়মিত চলবে।’
জনস্বার্থে এ ধরনের তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


প্রকাশিত: September 11, 2025 | সময়: 5:36 am | সুমন শেখ

আরও খবর