সর্বশেষ সংবাদ :

জনগণের ভাগ্য পরিবর্তনে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কর্নেল আজাদ

টাঙ্গাইল প্রতিনিধি: দেশ ও দেশের মানুষকে উন্নত করতে চাইলে জনগণের জনকল্যাণমুখী নানা কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
মঙ্গলবার রাতে ধনবাড়ী পৌরসভা এলাকার ৭ নং ওয়ার্ড মৌলভী বাজার, মধুপুরের আউশনারা সহ বিভিন্ন এলাকার জনসাধারণের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১, মধুপুর-ধনবাড়ী আসনে সংসদ সদস্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদের পক্ষে নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে এসব কথা বলেন।
তারা আরোও বলেন, কর্নেল আজাদ মধুপুর-ধনবাড়ী এলাকায় টেকনিক্যাল কলেজ নির্মাণ করে তরুণ ছেলে মেয়েদেরকে হাতে কলমে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার পদক্ষেপ নিয়েছেন। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।
সভায় মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন, ধনবাড়ীর যদুনাথপুর ইউপির সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আব্দুল গফুর গান, সেলিম হোসেন ও তারা মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এসময় ধনবাড়ী-মধুপুরের বিএনপি নেতা কর্নেল আজাদ সমর্থক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 11, 2025 | সময়: 5:36 am | সুমন শেখ