, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এসএসসি পরীক্ষা-২০২৫ সালে বৃত্তির ফলাফলে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ স্কুল থেকে ১০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মানবিক বিভাগে ৩ জন ও বাণিজ্য বিভাগে ৭ জন রয়েছে।
মানবিক বিভাগে তিনজন হলেন, মোসাঃ যুবাইদা খাতুন, মোসাঃ যাইনাব খাতুন ও নওশীন নাবিলা। বাণিজ্য বিভাগের রয়েছে, সাদিয়া তাসমিম, মোসাঃ মেঘলা খাতুন, সাবিকুন নাহার নাফিসা, প্রেমা রাণী সাহা, মোসাঃ ইতিলা খাতুন, মোসাঃ সাবরিনা খাতুন ও মোসাঃ সুরাইয়া আক্তার মিম। এরা সবায় উচ্চ শিক্ষা শেষে কেহ শিক্ষক, কেহ নির্বাহী ম্যাজিট্রেট, কেহ আইন বিশেষজ্ঞ, কেহ ব্যবসায়ী উদ্যোক্তা, আবার কেহ ব্যাংকার হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পাশাপাশি তাদের ভাল ফলাফলের জন্য শিক্ষক ও পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
মঙ্গলবার বৃত্তি পাওয়া এইসব কৃতি শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান হয়। অনূষ্ঠানে স্কুলের সকলের পক্ষ থেকে প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক বৃত্তি প্রাপ্ত ছাত্রীদেরসহ সকল শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুদ্দীন প্রামানিক ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪’-এ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন। তাঁর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও সাবেক ব্যাংকার আবু বাক্কার, প্রধান শিক্ষক মো. সামসুদ্দীন প্রামানিক, সহকারি প্রধান শিক্ষক মজিবর রহমান, সিনিয়র শিক্ষক শাহ জাহান আলী, মো. শাহীন হোসেন, সামিরুল ইসলাম প্রমুখ।
এই শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট এর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি, নোটিশ, একাডেমীক ক্যালেন্ডার, ক্লাস রুটিন, শিক্ষকগণের তথ্য, শিক্ষার্থী তথ্য, পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীদের অগ্রগতি প্রতিবেদ সহ নানা উদ্যোগ ও প্রয়োজনীয় তথ্যাবলী ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হয়।
বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি ও সাবেক ব্যাংকার আবু বাক্কার বলেন, এই বিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষার্থীদের মেধা বিকাশে ও যত্নে অত্যেন্ত আন্তরিক। সময়মত সবায় নিজ নিজ দায়িত্ব পালন করে থাকেন তারা। প্রেক্ষিতে প্রতিবছরই এই বিদ্যালয় থেকে অধিকসংখ্যক শিক্ষার্থী ভাল ফলাফল করে এসএসসি পাশ করে।
+পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন বলেন, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ফলাফল বরাবরেই ভাল। প্রতিবছরই এই বিদ্যালয় থেকে সুনামের সাথে মেয়েরা উত্তীর্ণ হচ্ছে। নারী শিক্ষার উন্নয়নে বিদ্যালয়টি কার্যকরি ভুমিকা রেখে চলেছে। শুধু তাই নয়, বিতর্কসহ নানা প্রতিযোগিতায় বেশীরভাগ ক্ষেত্রে তারাই বিজয়ী হয়। তিনি বিদ্যালয়টির সাফল্য কামনা করেন।