, , ।
স্টাফ রির্পোটার: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার নব নির্বাচিত(২০২৫-২০২৬) মেয়াদের কমিটির অভিষেক ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
শনিবার রাজশাহীর সাগরপাড়ায় একটি কনভেনশন সেন্টারে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির রাজশাহীর প্রধান উপদেষ্টা এহসানুল হুদা দুলু, প্রধান বক্তা ছিলেন রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজশাহীর সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সমিতির উপদেষ্টা মাহাবুব আলম, হাসিনুর রহমান টিংকু, রেজাউল আহসান রুবেল, সহ-সভাপতি এস.এম শিহাব উদ্দিন, মাহাবুব আলম, অভিষেক অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুর্শেদ শাকিল, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাশেদ ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নওরিন নাবিলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রাজীব, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম মনি প্রমুখ। আনন্দঘন পরিবেশে অভিষেক অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখা আরো গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।