বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: পবার নওহাটা বাজারে সুতা ও জালের দোকানে অভিযান চালিয়ে চাইনা দোয়ারী ও ক্যারেন্ট জাল জব্দ ও জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার বিকালে এ ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্বপালন করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ।
এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ, পবা থানা এএসআই আল-আমিনসহ সঙ্গীয় পুলিশ সদস্য। এদিন পাঁচ দোকানে ২২ হাজার নগর জরিমানা আদায় ও প্রায় ৭০ হাজার টাকার চাইনা দোয়ারী ও ক্যারেন্ট জাল জব্দ করা হয়। পরে নওহাটা শ্মশানঘাটে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।