সর্বশেষ সংবাদ :

বিএনপি জনগণের দল, দেশ গড়ার দল: ফজলে হুদা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেছেন, বিএনপি জনগণের দল, দেশ গড়ার দল, শহীদ জিয়ার আদর্শের দল। আগামী দিনে সেইরকম দল এদেশে প্রতিষ্ঠিত হবে।
বুধবার বিকেলে নওগাঁর বদলগাছি উপজেলার চার মাথার মোড়ে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, নির্বাচন হবেই। যারা নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলছেন। তাদের ব্যাপারে সচেতন থাকবেন। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নওগাঁ জেলা বিএনপির কাউন্সিলে একটা কথা বলেছেন, অনেক আওয়ামী লীগের নেতা কর্মী বিএনপিতে আসার জন্য ঘুরঘুর করছেন। তাদের ব্যাপারে সাবধান থাকবেন। তারা দলে ঢুকে দলটাকে শেষ করে দিতে চায়। বিএনপিতে নতুন করে কোন লোকের দরকার নাই।
তিনি আরো বলেন আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের গত ১৭ বছরে অনেক কষ্ট করেছেন। মামলা হামলা দিয়ে আপনাদেরকে ফতুর করে দিয়েছে। কেউ শান্তিতে বসবাস করতে পারেনি। আগামী দিন হবে ধানের শীষের দিন, শহীদ প্রেসিডেন্টের দিন বিএনপি’র দিন হবে ইনশাল্লাহ।
বদলগাছি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে চারমাথা থেকে বিএনপির একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।


প্রকাশিত: September 5, 2025 | সময়: 7:41 am | সুমন শেখ