, , ।
স্টাফ রিপোর্টার: ঈদে মিলাদুন্নবী বিশ্বনবী রাসুল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ঈদে মিলাদুন্নবী অর্থ জন্ম উৎসব পালন করার লক্ষ্যে রাজশাহী নগরী সাজ সাজ রব। ৬ সেপ্টেম্বর শনিবার পালিত হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হযরত মোহাম্মদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর জন্ম উৎসব ।
৫৭০ খৃষ্টাব্দে আরবী মাসের ১২ই রবিউল আউয়াল মাসের সোমবারে বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন । পৃথিবীতে বিশ্ব মানবতার কল্যাণে মহান রাব্বুল আলামিন মানবতার দূত হিসাবে প্রেরণ করেন। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআন বিশ্বনবীর মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করেন। আল্লাহতাহালা পবিত্র ধর্ম ইসলাম তার প্রিয় নবী ও রাসুল হযরত মোহাম্মদ সাল্লালাহু ওয়া সাল্লাম এর মাধ্যমে কায়েম করেন। মাত্র চল্লিশ বৎসর বয়সে মহান আল্লাহতাহালা ফেরেশতা জিবরাইল (আঃ) এর মাধ্যমে ওহী হিসেবে প্রেরণ করেন। মাত্র ৬৩ বৎসর বয়সে ৫৭০ খৃষ্টাব্দে আরবী মাসের ১২ ই রবিউল আউয়াল সোমবারে তার ওফাত হয়। তাই এই দিনটিকে সারা বিশ্বের মুসলমানেরা বিশেষ উৎসব হিসাবে পালন করে আসছে।
রাজশাহী মহানগর এখন সাজ সাজ রব পরেছে। এছাড়া এই দিনটি পালনের জন্য বিভিন্ন মসজিদ ,মাদ্রাসা, খানকা শরিফগুলোতে বিশেষ দোয়া ও ওয়াজ মাহফিল পালনের আয়োজন করা হয়েছে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বিভিন্ন জায়গায় তোরন ও লাইটিং করে সাজানো হয়েছে।