, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে একরাতে চার বাড়িতে ডাকাতির ঘটনায় আরো তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে রাজশাহী (ডিটেকটিভ ব্রাঞ্চ) গোয়েন্দা শাখা (ডিবি) ও বাঘা থানা পুলিশের চৌকোষ দল বিশেষ অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। এর আগে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত আরো এক ডাকাতকে গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চলে গত শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে তিনটার মধ্যে কালিদাস খালী এলাকায় একরাতে চার বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে আলোচিত ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতরা প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুট করে নদী পথে টলার যোগে পালিয়ে যায়। উক্ত ঘটনার চারদিন আগে ঐ এলাকার দুটি বাজারের মোট পাঁচটি দোকানে চুরির সংঘটিত হয়।
এসব ঘটনায় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান-সহ এলাকাবাসী। চারাঞ্চলের লোকজন রাত জেগে গ্রাম পাহারা শুরু করেন। এ নিয়ে সে সময় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পুলিশের টনক নড়ে। তাঁরা বিষয়টি আমলে নিয়ে শুরু করেন চোকৌশ অভিযান। ঘটনার এক পর্যায় পুলিশ ও গোয়েন্দা শাখা ডিবি’র যৌথ অভিযানে এখন পর্যন্ত দেশীয় অস্ত্র এবং নগদ টাকা সহ মোট চারজন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।
এদিকে রাজশাহী ডি.বি ও বাঘা থাসা সূত্রে জানা গেছে, দুই বাহিনীর যৌথ অভিযানে বুধবার ভোর রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বিভিন্ন এলাকা থেকে বাঘা থানার চক রাজাপুর গ্রামে একরাতে চার বাড়িতে সংঘটিত ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত তুহিন মালিথা (৩০), শিপন আলী ওরফে কালু (৩০) ও ইসরাফিল ওরফে আশরাফুল ইসলাম (৪২) গণকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত একটি অপকো মোবাইল ফোন, নগদ ৯,৭০০ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি দেশীয় হাঁসুয়া সহ তাদের গ্রেপ্তার করে সকালে বাঘা থানায় নিয়ে আসা হয়। এর আগে গত মাসে ডাকাতি হওয়া মোমাইল ফোন ট্যাকিং এর মাধ্যমে বাঘা থানায় দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত অভিযুক্ত আসামী আমির চাঁন বাদশা ওরফে কালুকে (৩২) কুষ্টিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, আমরা বিশেষ অভিযান চালিয়ে গত মাসে এক ডাকাতকে গ্রেপ্তার কারার পর রাজশাহী (ডিটেকটিভ ব্রাঞ্চ) গোয়েন্দা শাখা (ডি.বি) পুলিশের সহায়তা চাই।
সবশেষ বুধবার ভোর রাতে দুই বাহিনীর যৌথ অভিযানে আরো তিন ডাকাতকে লুন্ঠিত টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়। পরে দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।