সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে র‌্যাবের হাতে প্রতারক গ্রেপ্তার

স্টাফ রির্পোটার: রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শিপন মিয়া (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ব্যবহৃত কাপড়ের একটি ব্যাগপ্যাক, মানিব্যাগ, একটি জাতীয় পরিচয়পত্র, বাসের টিকিট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা বালিয়াপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার শিপন মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া মধ্যপাড়ার বাসিন্দা। মেজর আসিফ আল-রাজেক জানান, গত মাসে ভুক্তভোগীর সঙ্গে শিপনের পরিচয় হয় ফেসবুক মেসেঞ্জারে। তিনি প্রেমের প্রস্তাব দেন। ভিকটিম রাজি হলে গত ৩১ আগস্ট সকালে তাকে রাজশাহী রেলস্টেশনে ডেকে নিয়ে ঢাকায় অপহরণ করেন। তিনি আরও জানান, ঘটনাটি জানাজানি হলে ভিকটিমের পরিবার কৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে শিপনকে বাড়িতে আসতে বলে। এর সূত্রে গত সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মেয়েসহ বাড়িতে উপস্থিত হন। পরে পরিবারের সদস্যরা র‌্যাবকে খবর দিলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে।
জিজ্ঞাসাবাদে শিপন স্বীকার করেন, বিবাহিত ও সন্তানের পিতা হওয়া সত্ত্বেও তিনি ভুয়া পরিচয়ে ভিকটিমকে প্রেমের প্রলোভন দেখান। পরে কৌশলে অপহরণ করে অজানা স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। র‌্যাব কর্মকর্তা আসিফ আল-রাজেক বলেন, গ্রেপ্তার শিপনের বিরুদ্ধে কাটাখালি থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: September 4, 2025 | সময়: 3:40 am | সুমন শেখ

আরও খবর