জয়পুরহাট সীমান্তে ভারতে পাচারের সময় পাথরের মূর্তিসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামি সহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় পাথরের একটি মুল্যবান প্রাচীন মূর্তি উদ্ধার সহ ২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো পাঁচবিবি উপজেলার হাজিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হেলাল হোসেন (২৯) ও রামন গরের আব্দুল লতিফের ছেলে নাজমুল হুদা (৪২)।
বুধবার বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট র‌্যাব ক্যা¤প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা কষ্টি পাথরের প্রাচীন মূর্তি অবৈধ ভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করার চেষ্টা চালাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে বিষ্ণুপুর এলাকায় অভিযান চালায়। এ সময় হেলাল ও নাজমুলের কাছ থেকে কষ্টিপাথরের মুল্যবান একটি প্রাচীন মূর্তি উদ্ধার সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত হেলাল এবং নাজমুল দুজনেই পাথরের মূল্যবান প্রাচীন মূর্তি পাচারকারী। তারা কালো পাথরের প্রাচীন মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ ভাবে সংগ্রহ করে এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে তা পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করতো। গ্রেপ্তারকৃতদের জয়পুরহাট সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫ | সময়: ৩:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর