নওগাঁয় ডেঙ্গুরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। সকালে কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম।
কর্মসূচি বাস্তবায়নে মশার বংশ বৃদ্ধি প্রতিরোধ ও মশকের লার্ভা ধ্বংস, ঝোপঝাড় পরিষ্কার ও সকল স্তরে সচেতনতা গড়ে তোলার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রতি মাসের প্রথম কর্মদিবসে নিয়মিত এই কার্যক্রম চালানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন ডা. মনির আলি আকন্দ, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম ও অন্যান্যরা উপস্তিত ছিলেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫ | সময়: ৩:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ