বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: চেন্নাইয়ের এপোলো হাসপাতালের সি ই ও মি: নবীন ভি এর হাত ধরে মঙ্গলবার বেলা ১১ টায় উদ্ভোধন করা হয়, চেন্নাইয়ের এপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার।
প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিলো লেভেল-২, ব্লুকসি, যমুনা ফিউচার পার্কে, তাদের নিজস্ব ইনফরমেশন সেন্টারে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি: এম.এস. গুরু প্রসাদ (অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট – ইন্টারন্যাশনাল সেলস গ্রুপ রেভিনিউ টিম, এপোলো হাসপাতাল, চেন্নাই)।
এই নতুন ইনফরমেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশী রোগিরা এখন থেকে পাবেন, সহজে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ভিসা ইনভাইটেশন লেটার প্রদানের সুবিধা, ব্যক্তিগত ট্রিটমেন্ট প্ল্যান ও মেডিকেল গাইডলাইন, চিকিৎসা ব্যয়ের ধারণা।
অনুষ্ঠানে আগত অতিথিরা নিশ্চয়তা দিয়েছেন যে, দেশবাসীরা এখন থেকে খুব সহজেই পাবেন এপোলো হাসপাতাল চেন্নাইয়ের সর্বাধুনিক চিকিৎসা সেবা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য।