, , ।
স্টাফ রির্পোটার, মোহনপুর: রাজশাহীতে মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়ন কুটিবাড়ী বাজারে পাঁচটি দোকান ঘর জোর করে তালা মেরে দখলের ঘটনায় কোটালীপাড়া গ্রামের মৃত আবুল কাসেম ছেলে জাহাঙ্গীর আলম এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে সূত্রে জানাগেছে জায়গা জমিকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের কুটিবাড়ী বাজারে আবুল কাসেম সুপার মার্কেট এ ধোরসা মৌজায় ২০ শতক এবং ৮.২৫ শতক জমিতে অবস্থিত মার্কেট জোর করে তালা লাগানোর অভিযোগ করা হয়েছে। তারা হলেন, কোটালীপাড়া গ্রামের রফিক উদ্দিন ছেলে ইমরান আলী, এমদাদুর রহমানের ছেলে আব্দুল বারী, রফিক ছেলে মুনতাছির হোসেন সুইট, মৃত নুরু শাহ্ ছেলে রফিক, এমদাদুল রহমান গত ১০ আগস্ট রাত নয়টার দিকে মার্কেট এসে জোর তালা লাগিয়ে দেয় উক্ত বিষয়ে জানতে চাইলে অকথ্য ভাষায় গালমন্দ করেন বাধা নিষেধ করলে ভয়ভীতি প্রদর্শন মারমুখি আচরন করে মার্কেট হতে চলে যায়। বর্তমানে পাঁচজন ভাড়াটিয়া দোকানে তালা মেরে বন্ধ থাকায় কারণে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রতিপক্ষদের ভয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা জানান।
এ ব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আতাউর রহমান জানান, ওই ঘটনায় অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।