, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মহিষভাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, তিনি রাজনৈতিক ও বিস্ফোরক আইনে দুটি মামলার আসামী। এ দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রবিবার সকালে আদালতে পাঠানো হবে।