সর্বশেষ সংবাদ :

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগমারায় প্রস্তুতি সভা

বাগমারা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে, প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুকবার বিকেল ৫ টায় উপজেলার ২নং নরদাশ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহোযোগী সংগঠনের আয়োজনে, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের হল রুমে, এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিনের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নরদাশ ইউনিয়ন বিএনপির সভাপতি, মাস্টার মোশাররফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেছেন, রাজশাহী ৪ বাগমারা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব, অধ্যাপক কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুল গাফফার, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হবির, বিএনপি নেতা খন্দকার মোহাম্মদ দুলাল হোসেন, পানিয়া নরদাস ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাফিক্স ফ্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নরদাশ ইউনিয়ন বিএনপির, সাধানণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, যুবদল নেতা আতিকুর রহমান জর্জ সহ ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নরদাশ বাজারের তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন অধ্যাপক কামাল হোসেন।


প্রকাশিত: August 31, 2025 | সময়: 4:01 am | সুমন শেখ