সর্বশেষ সংবাদ :

প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ আর নেই

স্টাফ রির্পোটার: রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ আর নেই। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৮ বছর। তিনি স্ত্রী, সাত মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হেকমত উল্লাহ বার্ধক্যজনিত নানা অসুখেই ভুগছিলেন। তবে সম্প্রতি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
হেকমত উল্লাহর ছেলে মো. শহীদুল্লাহ সাঈদ জানান, দুপুরে হাসপাতাল থেকে তাঁর বাবার মরদেহ নগরের মীরের চক এলাকার বাড়িতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজের পর নগরের টিকাপাড়া গোরস্থানে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। হেকমত উল্লাহর প্রতিষ্ঠানের নাম রেলওয়ে বুক স্টল। প্রতিষ্ঠানটি ৫৭ বছর ধরে রাজশাহীতে সংবাদপত্র ব্যবসার সঙ্গে যুক্ত। বার্ধক্যজনিত কারণে কয়েক বছর ধরে হেকমত উল্লাহ আর ব্যবসা দেখাশোনা করতে পারছিলেন না। তাঁর ছেলে শহীদুল্লাহ সাঈদ সবকিছু দেখাশোনা করেন।
রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের শোকবার্তা:
রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মৃত্যুতে এক শোকবার্তা রাজশাহী মহানগর সংবাদপত্র শমিক ইউনিয়নের সভাপতি মোঃ দুলাল হোসেন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ ইউনিয়নের নেত্রীবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


প্রকাশিত: August 29, 2025 | সময়: 1:21 am | সুমন শেখ