, , ।
স্টাফ রির্পোটার: গত রবিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখায় হিজাব পরায় ষষ্ঠ শ্রেণির ২২ জন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার প্রতিবাদে রাজশাহীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যনারে এই মানবন্ধন আয়োজিত হয়। মানবন্ধনে বক্তার হিজাব ও বোরখা পরার স্বাধীনতা এবং নারীদের নিরাপত্তা চেয়ে বক্তব্য দেন। এইসময় শিক্ষার্থীরা পোস্টারে নানা ধরণের স্লোগান এবং তাদের দাবীর কথা তুলে ধরেন। ঘন্টাব্যপী চলা এই মানবন্ধনে অংশ নেন শতাধিক নারী শিক্ষার্থীবৃন্দ।