বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫০ টাকায় দেখা যাবে প্রতিটি ম্যাচ। তবে সেটা শুধু গ্রিন গ্যালারি ও শহীদ তুরাব স্ট্যান্ডের জন্য। এমনটা জানিয়েছে বিসিবি।
শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের মূল্য ২৫০ টাকা। ক্লাব হাউজ ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে ২০০০ টাকা খরচ করতে হবে। টিকিট পাওয়া যাবে মড়নপনঃরপশবঃ.পড়স.নফ ওয়েবসাইটে। সিরিজ খেলতে কাল বাংলাদেশে আসছে ডাচরা। ৩০ আগস্ট হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৩ সেপ্টেম্বর। ডাচদের বিপক্ষে ৫ টি-টোয়েন্টি খেলে ৪টিতে জিতেছে বাংলাদেশ। একমাত্র হারটি ২০১২ সালে ১ উইকেটের ব্যবধানে।