, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: আগামী পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র নাজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধনু, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা ও খাইরুল আলম গোল্ডেন সহ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার জেলা মহিলা দলের সদস্য সচিব শবনম মোস্তারি কলি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল আজম টুটুল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বক্তারা আগামী পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে সব রকম প্রস্তুতি গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।