সর্বশেষ সংবাদ :

অবৈধ নির্মাণ, দখল ও ভিন্ন উদ্দেশ্যে প্লটের ব্যবহারের বিরুদ্ধে আরডিএ’র অভিযান

স্টাফ রিপোর্টার: অবৈধ দখল, নকশা বহির্ভুত ভবন নির্মাণ ও ভিন্ন উদ্দেশ্যে প্লটের ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। বৃহস্পতিবার এ অভিযান পরিচালতি হয়। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পদ্মা আবাসিক এলাকায় প্লটের লিজ দলিলের শর্ত ভঙ্গ করে স্কুল, মাদ্রাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাকারী ৯(নয়)টি প্লটের লিজ গ্রহীতাদের নির্ধারতি সময়ের মধ্যে স্কুল, মাদ্রাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
পদ্মা আবাসিক এলাকায় নির্মাণাধীন দু’টি ভবন পরির্দশনকালে কোন ধরণের ব্যত্যয় না করে অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণের জন্য ভবন মালিককে অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল তারিক নির্দেশ প্রদান করেন এবং জানান যে নির্মাণে কোন ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের গোধুলী মার্কেটের ফুটপাত ও মাকের্টের অভ্যন্তরে প্রবেশের রাস্তায় অবৈধভাবে দখল করে চলাচলের পথ অবরুদ্ধ করে ব্যবসা পরিচালনাকারী হোটেল মালিক ও বাস কাউন্টারের টিকিট বিক্রেতাদেরকে উচ্ছেদ করে গোধুলী মার্কেটের ফুটপাত ও মার্কেটের অভ্যন্তরে প্রবশে পথ দখল মুক্ত করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করনে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজস্ট্রিটে মশউির রহমান। এ সময় আরও উপস্থতি ছিলেনে অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল তারকি, এস্টেট অফিসার বদরুজ্জামান, জুনয়ির এস্টিট অফিসার নাহদিুল ইসলামসহ অন্যান্য র্কমর্কতা ও র্কমচারীবৃন্দ।
এই অভিযান সর্ম্পকে এস্টেট অফিসার জানান,জনর্দূভোগ কমাতে আমাদের সকল নাগরকিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আইনের প্রতি সচতেনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সুন্দর নগরী গড়তে জনর্স্বাথে রাজশাহী উন্নয়ন র্কতৃপক্ষের এই অভযিান অব্যাহত থাকবে।


প্রকাশিত: August 22, 2025 | সময়: 4:10 am | সুমন শেখ