, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচীর মধ্যদিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যেছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষ রোপন।
মান্দা: বুধবার বিকেল ৫টার দিকে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আজম টুটুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক প্রমুখ।
বাগমারা: বুধবার ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক রাজু আহমেদ এর সভাপতিত্বে ও মেহেদি হাসান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশফাকুর রহমান শেলী।
প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন স্বেচ্ছাসেবক দলের ভবানীগঞ্জ পৌর আহ্বায়ক সাইদুল ইসলাম গাজী। উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর জাহিদুর আলম, সদস্য সচিব ডি এম শামীম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দারফুক ইসলাম, ছাত্রনেতা রাজু আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গায় নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য এক রেলী নলডাঙ্গা পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত রেলীতে অংশ নেন, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন উজ্জ্বল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
টাঙ্গাইল: ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি র্যালী ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কসহ ধনবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। দলীয় কার্যালয়ে ধনবাড়ী উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান প্লাবনের সঞ্চালনায় ও আহবায়ক লেবু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এস এমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এরপর উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর সভার নয়টি ওয়ার্ড থেকে আগত নতাকর্মীদের নিয়ে র্যালি শেষে ধনবাড়ী বাসস্ট্যান্ডের ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহা সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম করেন নেতৃবৃন্দরা।
আত্রাই: বুধবার উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, নিয়মত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহ্বায়ক পারভেজ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক আব্দুল ওহাব, তুষার ও আলম, ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব আদর, যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার সরদার সৌরভ, শ্রমিক দলের সহ-সভাপতি মোতাহার হোসেন ও আশরাফুল ইসলাম প্রমুখ।