, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসামাজিক ও মাদকপ্রবণ এলাকা নামে পরিচিত রহনপুর রেলস্টেশন সংলগ্ন কেডিসি পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ ৮ জনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে ৮৪০ পিস ইয়াবা, ৪৬৯ হেরোইনের পুরিয়া, ১৪০ গ্রাম হেরোইন, ১ কেজি ৩’শ গ্রাম গাঁজা, ১৯ লিটার চোলাইমদ, ৩টি হেরোইন পরিমাপক মেশিন সহ মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ১৭৫ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত ৮ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ ২ জনকে ১ মাস ও ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়ে।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক চৌধুরি ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর পৌর শহরের স্টেশন কেডিসিপাড়া মহল¬ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেলের নেতৃত্বে অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, কাস্টমস সদস্যরা এই অভিযানে অংশ নেন।
অভিযানে বিপুল পরিমান মাদক সহ ৮ জনকে আটক করা হয়। আটকৃত হলো ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী আছমা বেগম (৫৫), ছেলে তানু (৪৫), ইকরামুলের স্ত্রী চিরল (৫০), তাজুর স্ত্রী বিজলী (৫০), মৃত ইসলামের স্ত্রী বুধি (৫০), খোশ মোহাম্মদের ছেলে আরিফ (২৯), আব্দুর রাজ্জাকের ছেলে মরু (৪০) ও বাঙ্গাবাড়ি ইউনিয়নের মৃত মুজিবুর রহমানের ছেলে কাদির (৪৫)।
এদের মধ্যে আরিফ, মরু ও কাদির এই তিনজনকে সাজাপ্রদান করেন বিচারক। তাদের মধ্যে ২ জনের ১ মাস ও একজনকে ১৫ দিনের বিনাশ্রম সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ করেন। এছাড়া অপর ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।