মধুপুরে অসহায়দের মাঝে চেক প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় আর্থিক অস্বচ্ছল দুই ব্যক্তিদের চিকিৎসার জন্য চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার প্রশাসকের কার্যালয় থেকে এ চেক প্রদান করা হয়।
দুই অসহায় অসুস্থ ব্যক্তির মাঝে মোট ৮ হাজার টাকার চেক তুলে দেন-মধুপুর পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
মধুপুর পৌরসভার প্রশাসক জুবায়ের হোসেন জানান, মধুপর পৌর এলাকার অসুস্থ জাহাঙ্গীর আলম এবং সাথী আক্তারকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।


প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫ | সময়: ২:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর