সর্বশেষ সংবাদ :

মুন্ডুমালা স্বেচ্ছা সেবক দলের মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার, তানোর: তানোর মুন্ডুমালা পৌর সভার সে¦চ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে হোন্ডা মালা বাজারে মুন্ডুমালা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সে¦চ্ছাসেক দলের যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ মামুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, পবা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবাহক মামুন, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক তৌহিদুর রহমান রেজা, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির, তানোর পৌরসভার যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক তৌফাজ্জুল হোসেন তোফা,মুন্ডুমালা পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুবেল, মুন্ডুমালা যুবদলের নেতা হুমায়ুন প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ১৯ তারিখে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান।


প্রকাশিত: August 18, 2025 | সময়: 4:06 am | সুমন শেখ