সর্বশেষ সংবাদ :

মৌগাছী ইউপি চেয়ারম্যানের নামে অভিযোগের তদন্ত শুরু

স্টাফ রিপের্টিার, মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলার ৪নং মৌগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বিরুদ্ধে এ তদন্তের নির্দেশ দিয়েছেন।
গত ১৭ জুন ৪নং মৌগাছী ইউনিয়ন পরিষদের ৮ জন সদস্য অনাস্থা ও অপসারণের দাবীতে একরাম আলী, কামাল হোসেন, আনোয়ার হোসেন খান, আনোয়ারা, মিনা, মোজাফফর আলী, জালাল উদ্দিন নাসির উদ্দিন জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা স্বাক্ষরিত চিঠি মোতাবেক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদনের নির্দেশ দেওয়া বলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মৌগাছী ইউপি প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস দায়িত্ব গ্রহনের পর থেকে তিনি মদ্যপান অবস্থায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতি মাধ্যমে নিজের ইচ্ছা মতো পরিচালনা করছেন।
এছাড়া ট্রেড লাইন্সেস, ওয়ারিশান সনদ, গোপালপুর দিঘির ইজারার লীজকৃত টাকা এবং পরিষদ নামে দোকান ঘর ভাড়া টাকা ব্যাংকে জমা না করে আত্মসাত করেন। বিভিন্ন ধরনের কার্ড ও টিআর, কাবিখা ইউপি সদস্যদের মধ্যে বিভাজন বা বিতরণ না করে নিজের ইচ্ছামতো বিতরণ করেন। ইউপি সদস্য জালাল উদ্দিনের প্রতিবাদ করলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ সহ মারপিট করেন।
এদিকে অভিযোগ রয়েছে, মেজর আলী বিশ্বাস মৌগাছী ইউপির প্যানেল চেয়ারম্যান হওয়ার পর থেকে সাব মারসেবুল পাম্প, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতা, পঙ্গু ভাতার নামে অবৈধ পন্থায় টাকা আদায় করছেন। যারা বেশি টাকা দিচ্ছে, তাদের কাজ হচ্ছে। টাকা দিতে না পারায় প্রকৃত অসহায়-দুস্থরা সরকারি এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
ভিজিডি কার্ড বাবদ তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। টাকা না দিলে ভিজিডি কার্ড পাওয়া যায়নি। তদন্ত হলে তাঁর এসব অনিয়ম-দুর্নীতির সত্যতা পাওয়া যাবে বলে ইউপি সদস্য একরাম আলীসহ দাবি সদস্যদের।
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম জানান, তদন্ত শেষে প্রতিবেদন নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে জমা দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, বিষয়টির তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: August 18, 2025 | সময়: 4:03 am | সুমন শেখ