, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: দলীয় নীতি আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাগমারার ভবানীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক শাহিনুর ইসলাম শাহিনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দলীয় প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়। গত শনিবার যুবদলের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়ে।
তবে এ বিষয়ে বহিস্কৃত যুবদল নেতা শাহিনদাবী করেছেন গত বছরের ৫ আগস্টের পর থেকে সংগঠনের বিতর্কিত কারণে বিব্রত হয়ে তিনি আগেই পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে তিনি বহিস্কারের বিষয়টি জানতে পেরেছেন।
জানা গেছে, বহিস্কৃত যুবদল নেতা রাজশাহী -৪ (বাগমারা) আসনের জামায়াতের ঘোষিত প্রার্থী আব্দুল বারী সরদারের চাচাতো ভাই। ভবানীগঞ্জ বাজরের গোড়াউন মোড়ে ভবানীগঞ্জ ক্লিনিক নামে তার ভাইয়ের একটি ক্লিনিক রয়েছে। দুই ভাই মিলে এই ক্লিনিক দেখভাল করে থাকেন।
সম্প্রতি জামায়াত থেকে শাহিনের চাচাতো ভাই আব্দুল বারি মনোনয়ন পাওয়ায় যুবদলের রাজনীতিতে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েন শাহিন। সর্বশেষ গত কয়েক মাস আগে ভবানীগঞ্জ পৌর বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়ে শাহিন শোচনীয় পরাজয় বরণ করেন।
স্থানীয় বিএনপির নেতা কর্মীরা বলছেন, শাহিন এখন তার ভাইয়ের হয়ে নেমে পড়ছেন। কোন পদে না গেলেও তিনি জামায়াতের কার্যক্রম সমর্থন করে ভাইকে জেতানোর গণসংযোগ শুরু করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল বলেন, এ সংক্রান্ত চিঠি তিনি এখনও পাননি। তবে বহিস্কারের বিষয়টি সঠিক। এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত। তবে দলের বিরুদ্ধে শাহিনের অভিযোগ সঠিক নয়। তার পদত্যাগ পত্র ১২ আগস্ট পেযেছেন। এর প্রক্রিয়া শুরু আগেই তাকে বহিস্কর করা হয়।