সর্বশেষ সংবাদ :

মহানগর বিএনপি’র দ্বী-বার্ষিক সম্মেলন সফল করতে ৩নং ওয়ার্ড(পশ্চিম) বিএনপি’র প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার: আগামীকাল (রবিবার) রাজশাহী মহানগর বিএনপি’র দ্বী-বার্ষিক সম্মেলন সফল করতে ৩নং ওয়ার্ড(পশ্চিম) বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় নগরীর দাশপুকুর বাইপাশ মোড় থেকে মিছিল শুরু হয়ে ডিঙ্গাডোবা ঘোষমহল মোড়ে প্রদক্ষিণ করে দাশপুকুর মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।প থসভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সালমগীর হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক বজলুল হক মন্টু, উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র নেতা মুরাদ পারভেজ পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান,কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মোঃ মাইনুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, বোয়ালিয় থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি প্রফেসর রকিব উদ্দিন টুটুল,৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ শাহিন হোসেন, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, বোয়ালিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, ২৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ কমল হোসেন, ২৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুরাদ হোসেন,রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ ওয়াজির আলী উজির, শাহিন হোসেন,পথসভা পরিচলনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন স্বপন, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল ক্বালাম আজাদ ক্বালাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সৈয়দ রাশেল নান্টু, রাজন আলী, ৩নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোঃ আশরাফ আলী, আমজাদ হোসেন, আব্দুল আজিজ, ধর্মসম্পাদক মো: লালন আলী,সহ- ত্রাণ সম্পাদক খোকন আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতৃবৃন্দ।
পথসভায় আগামী ১০ই আগস্ট রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক। নেতা কর্মীদের উদ্দেশ্য নেতারা বলেন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শোনার জন্য আমরা সম্মেলন স্থলে হাজার হাজার নেতা কর্মী সাধারণ জনতাকে সাথে নিয়ে উপস্থিত থাকব এবং সম্মেলন সফল করবো।


প্রকাশিত: August 9, 2025 | সময়: 4:42 am | সুমন শেখ