, , ।
স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার সাথে সাথে প্রার্থীরা নড়েচড়ে উঠেছেন। প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ছুঁতোই চলছে নির্বাচনী প্রচারণা ভোটের গণসংযোগ। এদিক থেকে পিছিয়ে নেই রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। আবার একই দিনে ম্যারাথন কর্মসুচিও চালিয়ে যাচ্ছেন।
তিনি শুক্রবার (৮ আগস্ট) দিনব্যাপি পবা উপজেলার পারিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। পারিলার কৈপুকুরিয়া মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও ওই এলাকায় গণসংযোগ করেন। এরআগে তিনি নওহাটা পৌরসভার জামাতের ৯ নং ওয়ার্ড উদ্বোধন করেন। এরপর তিনি ইসলামি মেডিকেল কলেজ হাসপাতাল নওদাপাড়া অডিটোরিয়াম রুমে সভায় যোগ দেন।
সেখানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, মহানগর সেক্রেটারি এমাজউদ্দিন মন্ডল, এসিস্ট্যান্ট সেক্রেটার মাহাবুব আহসান বুলবুল। এসভায় পবা উপজেলার সকল থানার আমীর সেক্রেটারি ও সকল ওর্য়াড সভাপতি উপস্থিত ছিলেন।
গণসংযোগে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ’র সাথে ছিলেন বিমানবন্দর থানা জামায়াতের আমীর মাওলানা সুজাউদ্দিন, সেক্রেটারি কাজিমুদ্দিন উদ্দিন, নায়াবে আমীর রফিকুল ইসলাম বকুল, সহকারী সেক্রেটারি মশিউর রহমান মামুন, ওয়ার্ড সভাপতি দ্বীন ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি সুমন আজাহার আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইকবাল হোসাইন মাসুম, সহ-সভাপতি লুৎফর রহমান, সহসভাপতি মাওলানা কুবাত আলী, শিবির নেতা নাহিদ, জামায়াত নেতা গিয়াস উদ্দিন, খালেদ ইসলাম, মামুন, দ্বীন ইসলাম, শাহাজালাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের, সভাপতি আজহার আলী, সহসভাপতি লুৎফর রহমান, ইকবাল হোসেন মাসুম, মাওলানা কুবাদ আলী, মোহাম্মদ বুলবুল ইসলাম, সোহেল ইসলাম, শিবিরের সভাপতি সাদিকুল ইসলাম, সেক্রেটারি রাসেল, নাহিদ, রাকিবসহ অনেকে।