সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ রির্পোটার: রাজশাহীর নন্দনগাছীতে রেললাইন (রেলের পাত) ভেঙে যাওয়ায় সারাদেশের সাথে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নন্দনগাছীর বালুদিয়াড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে আড়াই ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছিল। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্য ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন সাড়ে নয়টার দিকে নন্দনগাছী অতিক্রম করে। বাংলাবান্ধা ট্রেন চলে যাওয়ার পর রেল লাইন ভাঙা দেখতে পেয়ে স্থানীয়রা জড়ো হন ও রেল বিভাগকে অবহিত করেন। পরে রেলের কর্মীরা ভাঙা লাইন মেরামত শুরু করেন। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রেললাইনে ভাঙ্গা শোনার পর রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো। এরপর শুরু হয় লাইন মেরামতের কাজ। প্রায় আড়াই ঘন্টা কাজ করা হয়েছে। তিনি আরো বলেন, রেললাইন ভাঙা থাকায় রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ছিলো। লাইন মেরামতের কাজ সম্পন্ন হয় ধীরে ধীরে এসব ট্রেন ছেড়ে গেছে।


প্রকাশিত: August 9, 2025 | সময়: 4:39 am | সুমন শেখ

আরও খবর