, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাসসহ ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরের সোনাদিঘি এলাকায় এই অভিযান চালায়।
গ্রেপ্তার ছয়জন হলেন, বাসিন্দা মুকেশ সরকার (৪৫), পলাশ (৪৫), পারভেজ (৪৫), জাহাঙ্গীর আলাম (৫২), মো. জনি (৪৫) ও শ্রী সুমন (৪৫)। নগরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
শুক্রবার বিকেলে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের কাছ থেকে নগদ ২ হাজার ১০০ টাকা ও জুয়ার তাস জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে এদের আদালতের মাধ্যমে জেলহাজতেও পাঠানো হয়েছে।