বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহী নগরীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে রাজশাহী ভলেন্টিয়ার্স নেটওয়ার্ক নামে একটি সামাজিক সংগঠন।
শুক্রবার সন্ধ্যার দিকে ডাবতলা মোড়ে থেকে প্রায় ৪০০ জন দু:স্থের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও মহানগরীর তিনটি পয়েন্ট কোর্টস্টেশন, রেলগেট ও শিরোইল স্টেশন এসব খাবার দেয়া হয়।
‘এক বেলা হাসি’ প্রতিপাদ্য কেন্দ্র করে অনুষ্ঠানের কর্মসূচির আয়োজন করে সংগঠনটির সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক আব্দুল করিম দোয়েল।
এতে উপস্থিত ছিলেন রাজশাহী ভলেন্টিয়ার্স নেটওয়ার্কের সভাপতি ইমাদুল হক ইমন, উপদেষ্টা আবু সুফিয়ান, উদয়, আকবর হোসেন, ফটো সাংবাদিক সোহরাব হোসেন সৌরভ, সাধারণ সম্পাদক উর্মি রহমানসহ সংগঠনের সকল সদস্য।
সোহরাব /শামি