, , ।
স্টাফ রিপোর্টার, দুুর্গাপুর: ইউএনও অফিস, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ভিক্ষুক পুনর্বাসন এবং জ্ঞাণ পিঁড়ি নামের একটি গ্রন্থাগারের উদ্বোধনের মধ্যদিয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সারাদিন অতিবাহিত করেছেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে লক্ষণখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচুবাড়ী, দেবিপুর ও বখতিয়ারপর উচ্চ বিদ্যালয়। এর তিনি দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এছাড়াও পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন অফিস পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে পৌছালে জেলা প্রশাসক আফিয়া আখতারকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
এ সময় উপজেলা চত্তরে ফিতা কেটে জ্ঞানপিঁড়ি নামের একটি গ্রন্থাগার উদ্বোধন ও একজন ভিক্ষুককে একটি দোকানঘর উপহার দেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আমরা মাসে বা ১৫ দিনে নিয়মিত ভাবে উপজেলা গুলো পরিদর্শন করতে আসি। আপনাদেরও দায়িত্ব সংশ্লিষ্ট অফিসারদের সকল কাজে আন্তরিক ভাবে সহযোগিতা করা।
বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুর্গাপুর উপজেলায় দিনব্যাপী পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সকল দপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের উৎসাহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, প্রকল্প কর্মকর্তা (পজীপ) সাইফুল ইসলামসহ সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।