, , ।
নাচোল প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কর্মব্যস্ত দিন পার করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ । বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে বেলা ১১টায় ২০২১-২২ নম্বর কেসের আওয়াতায় এলএ ভুমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ, বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন।
পরে গুঠইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়, মাক্তাপুর কমিউনিটি ক্লিনিক, নাচোল ইউনিয়ন পরিষদ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নাচোল পৌরসভা, ডিজিটাল সেন্টার, ২টায় ইউনিয়ন ভূমি অফিস ও নাচোল সদর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ।
এসময় নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, ওসি মনিরুল ইসলাম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, বিএমডিএ সহকারী প্রকৌশলী রেজাউল করিম,পল্লী উন্নয়ন কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডলার /শামি