বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ৫ আগস্ট দিবসটি পালন উপলক্ষে পৃথকভাবে আলোচনা সভা ও বিজয় র্যালি করেছে জামায়াতের নেতা কর্মীরা। কর্মসূচিতে দলের শত শত নেতাকর্মী সতস্ফুর্তভাবে অংশ নেয়। সানশাইন প্রতিনিধিদের পাঠানো খবর।
বাগমারা: বাগমারায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে জামায়াত। বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জে গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে একটি আনন্দ মিছিল উপজেলার গোডাউন মোড় হতে বের হয়ে উপজেলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোডাউন মোড়ে এক সভায় মিলিত হয়। সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি অহিদুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর ও জামায়াতের রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল বারী সরদার। উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারমান অধ্যাপক আব্দুল মজিদ খাঁন, তাহেরপুর পৌর জামায়াতের আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর মাস্টার আশরাফুল ইসলাম আশিক, বাসুপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক আতাউর রহমান, তাহেরপুর পৌর শিবিরের সভাপতি মারুফ আহম্মেদ, ভবানীগঞ্জ পৌর শিবিরের সভাপতি শফিকুল ইসলাম সুমন প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের শত শত নেতাকর্মী উপস্থিতি ছিল।
বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে বনপাড়া বাজারে গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও নাটোর-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম। উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা হাসানুল বান্না উজ্জল ও জিয়াউর রহমান জুয়েল, লালপুর উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহসিন আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল আউয়াল মমিন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ বক্তব্য রাখেন। এর আগে একটি বিশাল গণমিছিল বনপাড়া পৌর গেট থেকে শুরু হয়ে বনপাড়া বাইপাস চত্বর ঘুরে পুনরায় বাজারে এসে সমাবেশে মিলিত হয়।
নওগাঁ: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁয় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ১১টায় শহরের মুক্তির মোড় থেকে একটি গণমিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এরআগে জামায়াতে ইসলামী নওগাঁ পৌরসভা ও নওগাঁ সদর উপজেলা শাখার আয়োজনে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিব। সমাবেশে নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. আব্দুর রহিমের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. আ স ম সায়েম, সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইন, নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ওবায়দুল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের নওগাঁ জেলা শাখার সভাপতি আব্দুর রাকিব।
পুঠিয়া: রাজশাহী জেলা জামায়াতের উদ্যোগে বেলা ৫টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা আমির মনজুর রহমানের সভাপতিত্বে এবং পুঠিয়া উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য তাহের হুদা রন্জুর সঞ্চালনায় মিছিল উত্তর সমাবেশ সম্পুর্ণ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। সমাবেশে আরো ছিলেন, রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আহমদ উল্লাহ, অধ্যাপক মাওলানা মিনহাজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রব এবং মাওলানা হাফিজুর রহমান।
মোহনপুর: জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে। রাজশাহী নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল আওয়াল। এসময় ছিলেন, নায়েবে আমির রাজশাহী জেলা ও কেন্দ্রীয় সূরা সদস্য আব্দুল খালেক, সূরা কর্ম পরিষদ সদস্য ইসমাইল আল হাসানী, মোহনপুর উপজেলা শাখার সাবেক নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামী কেশরহাট পৌরসভা শাখার আমীর আব্দুল জলিল, কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ জামাত-শিবিরের নেতাকর্মী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা।
ভোলাহাট: ভোলাহাট উপজেলা জামায়াতের ইসলামীর ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দিবস বর্ষপূতি উপলক্ষে গণ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ভোলাহাট মোহবুলস্না কলেজ মাঠ থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ের এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমির শামসুজ্জামান আলকাশ, নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলী, সেক্রেটারি তৌহিদুর রহমান, বাইতুলমাল সেক্রেটারি ক্বারী আলাউদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহসহ অন্যরা।
আত্রাই: জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা মূল গেইটের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম। আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার নায়েব আমীর ওসমান গণি, সেক্রেটারি তোজাম্মেল হক, পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের আমীর শাহিন আহমেদ এবং উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান প্রমুখ।
বাঘা: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামাতে ইসলামী। বিকেলে উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় আনন্দ শোভা যাত্রার মাধ্যমে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। বাঘার ঐতিহাসিক শাহী মসজিদ এলাকার তেঁতুল তলা এলাকা থেকে বিকেল সাড়ে পাঁচ টায় বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা জামাতে ইসলামী। মিছিলে ছিলেন উপজেলা জামাতের আমীর আবদুল্লাহ আল মামুন নহু। জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তুজা, জেলা জামায়াতের কয়েকজন সদস্য, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, জেলা জামায়েতর কর্ম পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার রেজাউল করীম, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইফুল ইসলাম ও উপজেলা ছাত্র শিবির দক্ষিণের সভাপতি আবদুল জাব্বার সহ পৌর জামাতের নেতৃবৃন্দ ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির।
রাণীনগর: ২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে গণমিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় উপজেলা সদরের রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গন থেকে উপজেলা জামায়াতে ইসলামীর মিছিল বের করা হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও সমর্থকরা অংশ গ্রহণ করে। মিছিল শেষে সদর বাজারের চৌরাস্তার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর এমপি মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম প্রমুখ।