সর্বশেষ সংবাদ :

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বদলগাছীতে বিএনপির বিজয় র‌্যালী

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বদলগাছী উপজেলা শাখার আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল এর নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য বিজয় র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাইলট হাইস্কুল মাঠে এসে শেষ হয়।

র‌্যালী শেষে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন্নবী স্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বালুভরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন’সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ।

উক্ত র‌্যালীতে উপজেলার ৮ টি ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে আনন্দ উল্লাস করে।

রানা হামিদ /শামি


প্রকাশিত: August 5, 2025 | সময়: 7:18 pm | Daily Sunshine