সর্বশেষ সংবাদ :

পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তিতে আহত ও নিহতদের দোয়া

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-

পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তিতে শহীদ আহত নিহতদের স্মরণে উপজেলা পরিষদ জামে মসজিদে বাদ জোহরের নামাজের পর এক দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিনিয়র সহকারী সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।

উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুন আর রশিদ, উপজেলা প্রকৌশলী মোঃ ইমাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান টিটু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, ইউ আর সি কর্মকর্তা, পল্লী জিবিকায়ন কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, সহ মুসল্লী বৃন্দ। উল্লেখ্য মিলাদ ও দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মোহাম্মদ ফজলুল হক।

কামরুজ্জামান /শামি


প্রকাশিত: August 5, 2025 | সময়: 5:59 pm | Daily Sunshine