, , ।
প্রেস বিজ্ঞপ্তি: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর আনসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. ফজলুল হক।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা করেন ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, আইন বিভাগের শিক্ষার্থী আল মাউন জিকো। অনুষ্টান সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম। অনুষ্ঠানে ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।